সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ক্যালিফোর্নিয়ার বন্দুক হামলায় ৪জন নিহত

  • আপডেট সময় সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯, ৬.১০ পিএম
  • ৭৭৪ বার পড়া হয়েছে

ক্যালিফোর্নিয়ার মধ্যাঞ্চলের একটি বাড়ির পেছনের আঙ্গিনায় রোববার ফুটবল খেলা দেখার সময় বন্দুক হামলায় কয়েকজন নিহত হয়েছে। পুলিশ একথা জানায়।
লস অ্যাঞ্জেলসের প্রায় ২শ’ কিলোমিটার উত্তরে ফ্রেসনোতে একটি বাড়ির পেছনে কমপক্ষে দু’জন লোক গোপনে ঢুকে বেপরোয়া গুলি চালালে এ প্রাণহানির ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ ডেকে পাঠানো হয়।
ফ্রেসনো পুলিশ মুখপাত্র বিল ডলে বলেন, ‘এ হামলার ঘটনায় ওই বাড়ির পেছনের আঙ্গিনা থেকে আমরা বেশ কয়েকজনের লাশ উদ্ধার করেছি।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এ বন্দুক হামলায় চারজন নিহত হয়েছে। পুলিশ নিহতের সংখ্যা না জানালেও তারা এ হামলায় নয়জন গুলিবিদ্ধ হওয়ার কথা জানিয়েছে।
ডলে জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।খবর এএফপি’র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com