মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের কার্যক্রম দ্রুততার সাথে সম্পন্ন করার সুপারিশ

  • আপডেট সময় রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০, ৮.৪১ পিএম
  • ৪৬৭ বার পড়া হয়েছে

তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের কার্যক্রম দ্রুততার সাথে সম্পন্ন করার সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
সভায় কমিটির সদস্য তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ, কাজী কেরামত আলী, বেগম সিমিন হোসেন (রিমি), মুহম্মদ শফিকুর রহমান, মো. মুরাদ হাসান, সাইমুম সরওয়ার কমল ও খ. মমতা হেনা লাভলী অংশগ্রহণ করেন।
এতে নতুন ও পুরাতন টেলিভিশনের লাইসেন্স ফি ধার্য করে মন্ত্রণালয় তা কার্যকর করে পরবর্তী বৈঠকে কমিটিকে অবহিত করার সুপারিশ করা হয়েছে।
সভায় বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচার কার্যক্রম নিউ মিডিয়ার মাধ্যমে প্রচারের জন্য আলাদা উইং করার সুপারিশ করা হয়।
আগামীকাল ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্থায়ী কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘ ও শান্তিময় জীবন কামনা করা হয়।
তথ্য মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার, প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার, বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদার, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস. এম. হারুন-অর-রশীদসহ মন্ত্রণালয় এবং বিভিন্ন সংস্থার প্রধান, কমিটি সচিব মো. তারিক মাহমুদসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com