মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

প্রবাসী শ্রমিকদের আকামার মেয়াদ বাড়াতে সৌদি আরবের প্রতি বাংলাদেশের অনুরোধ

  • আপডেট সময় বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০, ৯.১৩ পিএম
  • ৭০৪ বার পড়া হয়েছে

করোনা মহামারির কারণে আটকে থাকা প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের বৈধ ভিসা ও আকামার মেয়াদ আরও তিনমাস বাড়ানোর জন্য সৌদি আরবকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।
প্রবাসী কল্যাণ এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রনালয়ের সঙ্গে আন্ত:মন্ত্রনালয় বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রী ড.এ কে আবদুল মোমেন সাংবাদিকদের বলেন, “আমরা গতকাল অনুরোধ জানিয়েছি, সমস্যার সমাধানে আমরা আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি।”
পররাষ্ট্র মন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশী প্রবাসী শ্রমিকদের সেখানে ভিসার মেয়াদ বাড়ানোর ব্যাপারে সৌদি পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাবে।
তিনি সৌদি আরবে ফিরে যেতে ইচ্ছুক বিক্ষোভকারী প্রবাসী বাংলাদেশীদের শৃঙ্খলা ভঙ্গ না করে ধৈর্য ধারণ করার আহবান জানিয়ে বলেন, “আমাদের প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) কখনোই প্রবাসীদের ভোগান্তি চান না।”
মোমেন সতর্ক করে দিয়ে বলেন, সৌদি আরব কোন শৃঙ্খলা বিরোধী কর্মকান্ড পছন্দ করে না এবং এ জাতীয় বিক্ষোভ কর্মীদের পক্ষে নেতিবাচক পরিণতি ডেকে আনতে পারে।
পররাষ্ট্র মন্ত্রী বলেন, বাংলাদেশী শ্রমিকদের প্রত্যাবর্তন নিশ্চিত করতে বাংলাদেশ বেসামরিক বিমান কতৃপক্ষ ঢাকা থেকে ফ্লাইট চালুর ব্যাপারে সৌদি আরবের বিমান সংস্থাগুলোর অনুমোদন পেয়েছে।
এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১ অক্টোবর থেকে পুনরায় সৌদি আরবে ফ্লাইট শুরুর প্রস্তুতি গ্রহন করছে। যথাসম্ভব দ্রুত বাংলাদেশ বিমানের ফ্লাইট সৌদি আরবে অবতরণের অনুমতি পাবে। কোভিড ১৯ মহামারির কারণে সৌদিতে ফিরতে না পারা বাংলাদেশী নাগরিকদের জন্য সৌদি সরকার এ পর্যন্ত তিনবার আকামার মেয়াদ বাড়িয়েছে। ৩০ সেপ্টেম্বর এই মেয়াদ শেষ হবে।(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com