মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৬৭ মামলা

  • আপডেট সময় রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ৭.৩২ পিএম
  • ৩০ বার পড়া হয়েছে

 

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২১৬৭ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১২ টি বাস, ৩ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ৩৭ টি মোটরসাইকেলসহ মোট ১০১ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪ টি বাস, ২ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ১৬ টি সিএনজি ও ৬৭ টি মোটরসাইকেলসহ মোট ১০৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২ টি বাস, ১ টি ট্রাক, ১০ টি ক্যাভার্ড ভ্যান, ৩২ টি সিএনজি ও ১২৩ টি মোটরসাইকেলসহ মোট ২০৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪১ টি বাস, ৪৭ টি ট্রাক, ৯৩ টি কাভার্ডভ্যান, ৬১ টি সিএনজি ও ২১৮ টি মোটরসাইকেলসহ মোট ৫৯৩ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজঁগাও বিভাগে ৬ টি বাস, ৫ টি কাভার্ডভ্যান, ১৭ টি সিএনজি ও ৯৪ টি মোটরসাইকেলসহ মোট ১৫১ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৪০ টি বাস, ২২ টি ট্রাক, ২৪ টি কাভার্ডভ্যান, ৭৯ টি সিএনজি ও ৪০৮ টি মোটরসাইকেলসহ মোট ৬৮৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১১ টি বাস, ৬ টি ট্রাক, ৩ টি ক্যাভার্ডর্ভ্যান, ২২ সিএনজি ও ৬৭ টি মোটরসাইকেলসহ মোট ১৫৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৮ টি বাস, ৩টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ৭৬ টি মোটরসাইকেলসহ মোট ১৬৫ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৫৩ টি গাড়ি ডাম্পিং ও ১৭৫ টি গাড়ি রেকার করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com