সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

মুম্বাই বাদে কলকাতা সহ ভারতের আর কোনও শহরের পানীয় জলই পানযোগ্য নয়

  • আপডেট সময় সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯, ৩.৩২ পিএম
  • ৭৬৭ বার পড়া হয়েছে

মুম্বাই বাদে কলকাতা সহ ভারতের আর কোনও শহরের পানীয় জলই পানযোগ্য নয় বলে জানানো হয়েছে।

অতি সম্প্রতি জানা গিয়েছে যে, কলকাতার হাওয়া দূষিত পদার্থে ভর্তি এবং দূষণের মাপকাঠিতে এই শহর দেশের মধ্যে পঞ্চম। এর পরেই ভারতের জাতীয় মানক সংস্থা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস-এর রিপোর্টে বলা হয়েছে, কলকাতার কলের জল একেবারেই পানের উপযোগী নয়। বিআইএস-এর ১১টি মাপকাঠির মধ্যে ১০টিতেই স্যাম্পল টেস্টে ফেল করেছে কলকাতা। এই শহরের পানীয় জলে নানা রকম ক্ষতিকর রাসায়নিক ও খনিজ পদার্থ ছাড়াও মিলেছে খারাপ ধরনের কিছু ব্যাকটেরিয়া, যার থেকে পেটের রোগ হতে পারে।

কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান জানিয়েছেন, দুই দফায় দেশের রাজধানী দিল্লি থেকে শুরু করে কুড়িটি বড় শহরের জলই পরীক্ষায় ফেল করেছে। একমাত্র ব্যতিক্রম মুম্বাই। এরপর সমীক্ষা হবে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর রাজধানী শহরের জল নিয়ে। কেন্দ্রীয় সরকার প্রতিটি শহরের পুরসভার কাছে পানীয় জল সরবরাহের ব্যবস্থা ঢেলে সাজার পরামর্শ দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com