মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ডাকসু ভিপি নুরুল হক নুর সহ ৭ জন গ্রেপ্তার

  • আপডেট সময় সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০, ১১.৫৪ পিএম
  • ২৫৭ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরসহ সাতজনকে রাজধানীর মৎস্যভবন এলাকায় সোমবার মিছিলের প্রস্তুতি নেয়ার সময় গ্রেপ্তার করেছে পুলিশ।

লালবাগ থানায় নুরসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এই প্রতিবাদ মিছিলের আয়োজন করে।

ডিএমপির উপ কমিশনার (গণমাধ্যম) ওয়ালিত হোসেন দাবি করেন, মিছিলটি মৎস্যভবন এলাকায় পৌঁছলে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালায়।

মিছিল থেকে পুলিশ নুরসহ সাতজনকে গ্রেপ্তার করেছে, বলেন তিনি।

এর আগে সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুক্তভোগী ছাত্রী নিজেই। রাজধানীর লালবাগ থানায় এ মামলা দায়ের করেছেন বলে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com