শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

গোপালগঞ্জে বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট সময় শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০, ৩.৪৮ পিএম
  • ২৬৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী একটি নৈশ কোচের চাপায় তিন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কলেজ মোড় নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মুকসুদপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের বিল্লাল ঠাকুরের ছেলে ও মুকসুদপুর কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আল-আমিন ঠাকুর (২২), একই উপজেলার চন্ডিবর্দি গ্রামের আনোয়ার সরদারের ছেলে ফয়সাল সরদার (৩০) ও একই গ্রামের সুফি শেখের ছেলে লিয়াকত শেখ (৩২)।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা ও মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজিব জানিয়েছেন, নিহতরা মেটরসাইকেলে করে মুকসুদপুর কলেজ মোড দিয়ে রাস্তা পার হওয়ার সময় গোপালগঞ্জ থেকে ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটি দ্রুতগামী বাস মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়।
এতে ঘটনাস্থলে ফয়সাল সরদার, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল-আমিন ঠাকুর ও আশঙ্কজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে লিয়াকত শেখ মারা যান।
পুলিশ চালককে আটক করেছে এবং বাসও জব্দ করা হয়েছে।
জানাগেছে, ওই বাসটি বেপরোয়াভাবে চালিয়ে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যায়।(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com