মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ বিদেশী বিয়ার সহ গ্রেপ্তার -১

  • আপডেট সময় শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০, ৩.২১ পিএম
  • ৩৩১ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রায়পুরে বিপুলপরিমাণ ক্যান বিয়ারসহ মিজানুর রহমান ঢালী নামের একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)।
শুক্রবার গভীর রাতে উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়নের গজারিয়া গ্রাম থেকে লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত ঢালীকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়।
মিজানুর রহমান ঢালী উত্তর চর আবাবিল ইউনিয়ন গজারিয়া গ্রামের ফজলুল করিম ঢালীর ছেলে ও একই ইউনিয়নের যুবলীগের যুগ্ম-আহবায়ক বলে জানা গেছে।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী নিজ বাড়ি থেক ২৫০ ক্যান বিদেশী বিয়ার জব্দ করা হয়।
হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম বলেন, মিজানুর রহমান ঢালীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। মাদক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com