আগামীকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর দুপুর ২টায় হাটহাজারী মাদরাসা মাঠে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।জানাজায় ইমামতি করবেন তার সন্তান আনাস মাদানী।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টায় এ সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছে হাটহাজারী মাদরাসার শুরা কমিটি।
‘শুরা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হাটহাজারী মাদরাসা সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে। এ লক্ষ্যে মাদরাসার শুরা কমিটি ও প্রশাসন বিস্তারিত পরিকল্পনা হাতে নিয়েছে।
আল্লামা শাহ আহমদ শফীর মরদেহ ঢাকার ফরিদাবাদ মাদরাসায় গোসল-কাফনের জন্য নেয়া হয়েছে। রাতেই মরদেহ হাটহাজারী মাদরাসায় নিয়ে আসা হবে। ফজর নামাজের পর থেকে জোহর পর্যন্ত হাটহাজারী মাদরাসার কনযুদ্দাকায়েক শ্রেণিকক্ষে মরহুমের মরদেহ সকলের দেখার জন্য রাখা হবে। জানাজা শেষে মাদরাসা ক্যাম্পাসের অভ্যন্তরে বায়তুল আতিক জামে মসজিদের সামনের কবরস্থানে মরদেহ দাফন করা হবে।