মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

২৪ সেপ্টেম্বর এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত

  • আপডেট সময় শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০, ৮.৪৭ পিএম
  • ৪৬২ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্থগিত হওয়া উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা কবে ও কোন পদ্ধতিতে নেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বৈঠক করবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ডকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

স্থগিত হওয়া এইচএসসি, জেএসসি ও সমমানের পরীক্ষার অনুষ্ঠানের বিষয় নিয়ে গত সোমবারের মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, ‘মন্ত্রিসভার বৈঠকের অনির্ধারিত আলোচনায় পরীক্ষার বিষয়টি উঠে এসেছে। এ বিষয়ে কেন্দ্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত দেওয়া হবে না। শিক্ষা বোর্ডগুলো ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে আলোচনা করে বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।’

মন্ত্রিসভার ওই সিদ্ধান্তের পরই শিক্ষা মন্ত্রণালয় আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিতে বিষয়টি নিয়ে বৈঠক করার নির্দেশনা দিয়েছে।

গত ১ এপ্রিল থেকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। সারা দেশের প্রায় ১২ লাখ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা। কিন্তু দেশে করোনার সংক্রমণ বাড়ায় গত ২২ মার্চ এ পরীক্ষা স্থগিত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com