মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

লক্ষ্মীপুরে ব্যাংক এ্যাকাউন্ট ‘হ্যাকার’ র‍্যাবের হাতে গ্রেফতার!

  • আপডেট সময় শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০, ৬.৩৯ পিএম
  • ৩৩৪ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা আত্মসাত করার সময় দেলোয়ার হোসেন (৪৭)নামের এক হ্যাকারকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ডাচ বাংলা ব্যাংকে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় নগদ ২৫ হাজার টাকাসহ একটি মোবাইল সেট।
শুক্রবার দুপুরে হ্যাকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১ সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু ছালেহ।
এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষ্মীপুরের রায়পুর সাব রেজিষ্ট্রি অফিস মার্কেটস্থ ইসলামীয়া কনফেকশনারী এন্ড ভ্যারাইটিজ নামক দোকান থেকে দেলোয়ারকে গ্রেফতার করে র‌্যাব-১১। গ্রেফতারকৃত দেলোয়ার উপজেলার উত্তর কেরোয়া গ্রামের মৃতঃ আব্দুল মতিনের ছেলে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু ছালেহ জানান, গত ৪ আগস্ট দেলোয়ার ও তার সঙ্গীরা মিলে ডাচ্ বাংলা ব্যাংকের এক গ্রাহকের একাউন্ট হ্যাক করে ই-ট্রানজেকশনের মাধ্যমে ২৫ হাজার টাকা উত্তোলন করে।
এ ঘটনায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রায়পুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যহত আছে বলে জানান তিনি।
জানা গেছে দীর্ঘদিন থেকে একটি চক্র বিভিন্ন ব্যাংকে গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে টাকা আত্মসাৎ করে আসছিল। গ্রাহকদের এমন অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি রাখছিল প্রশাসন। তারই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাংক হ্যাকার দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু ছালেহ বলেন অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com