শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

রানীশংকৈলে উপজেলা ভূমিহীন সমন্বয় কমিটির বার্ষিক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০, ৬.৩৩ পিএম
  • ৩৩১ বার পড়া হয়েছে

মো: সবুজ ইসলাম,রাণীশংকৈল প্রতিনিধি: “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি” স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে উপজেলা পর্যায়ে ভূমি অধিকার ও সরকারি পরিসেবা নিশ্চিতকরণে উপজেলা পরিষদ ও উপজেলা ভূমিহীন সমন্বয় কমিটির বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় সিডিএ রাণীশংকৈল প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে জনসংগঠনের উপজেলা ভূমিহীন সমন্বয় কমিটির আয়োজনে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ)’র সহযোগিতায় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা ।

উপজেলা ভূমিহীন সমন্বয় কমিটির সভাপ্রধান মোঃ আবু তাহের এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম এবং মহলবাড়ী ইউনিট ব্যবস্থাপক মোঃ আহসান হাবিবের সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক আবু বক্কর, নির্বাহী সদস্য কবিরাজ মূর্মু সহ সদস্যবৃন্দ।

এ সময় জনসংগঠনের সদস্যরা জেলার রাণীশংকৈল উপজেলার ১ নং খতিয়ানের কৃষি খাস জমি সমূহ ভূমিদস্যুদের কাছ থেকে সরকারীভাবে উদ্ধার করে প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত এবং তথ্য অধিকার আইন ২০০৯ মতে সকল ভূমি অফিসে খাস জমির তালিকা প্রকাশ্যে প্রদর্শনের দাবি জানান। এবং জনসংগঠনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। আলোচনা শেষে উপজেলা চেয়ারম্যান বরাবরে স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com