সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা, ‘অনুতপ্ত’ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

  • আপডেট সময় শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১২.২৭ এএম
  • ২৯৪ বার পড়া হয়েছে

পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আবদুল মোমেন বলেছেন, পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়ার সময় আগেই বাংলাদেশকে অবহিত না করার জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় খুবই ‘অনুতপ্ত’।

তিনি বলেন, ‘শুনেছি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় খুবই অনুতপ্ত। কারণ হঠাৎ নিষেধাজ্ঞার ব্যাপারটি তারা জানত না।’

তুরস্ক সফর শেষে বৃহস্পতিবার তার কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন ড. মোমেন।

পেঁয়াজ রপ্তানির ব্যাপারে ভারতের দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য ঢাকা যে আহ্বান জানিয়েছে, শিগগিরই সে ব্যাপারে ইতিবাচক ফল প্রত্যাশা করে বাংলাদেশ।

হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ায় এর আগে ভারতকে ‘গভীর উদ্বেগের’ কথা জানিয়েছিল বাংলাদেশ। এতে করে গত বছরের অক্টোবর ও চলতি বছরের জানুয়ারিতে যে অলোচনা হয়েছিল তা গুরুত্ব হারায় বলেও মনে করে ঢাকা।

গত ১৫ সেপ্টেম্বর ঢাকাস্থ হাইকমিশনকে পররাষ্ট্র মন্ত্রণালয় লেখে, ‘ভারত সরকারের সর্বশেষ আকস্মিক ঘোষণা এই বিষয়টিকে নিয়ে দুটি বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে ২০১৯ এবং ২০২০ সালে যে আলোচনা ও বোঝাপড়া হয়েছিল তা ক্ষুণ্ন করে।’

বাংলাদেশ এ ব্যাপারে চলতি বছরের ১৫-১৬ জানুয়ারি দুই দেশের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক এবং গত বছরের অক্টোবরে ভারতে ভিভিআইপি সফরে আলোচনা হওয়ার বিষয়টিও তুলে ধরেছে।

গত বছরের অক্টোবরে ভারত সফরকালে এক অনুষ্ঠানে হিন্দিতে (ভারতীয় গণমাধ্যম অনুসারে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি আশা করি হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করার আগে আমাদের জানাবেন। আমাকে আমার বাবুর্চিকে বলতে হয়েছিল আমাকে পেঁয়াজ ছাড়া রান্না করা খাবার দিতে। আমি ভারতকে অনুরোধ করব যেন এ জাতীয় পদক্ষেপ নেয়ার সময় দয়া করে আগেই আমাদের জানান। সর্বোপরি আমরা প্রতিবেশী।’

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ভারতীয় হাইকমিশন তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বাংলাদেশের বার্তা পৌঁছে দেয়ার পাশাপাশি এবং দুদেশের মধ্যকার বন্ধুত্ব ও বোঝাপড়ার চমৎকার সম্পর্কের বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি পুনরায় শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com