মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

ডিএনডি খালে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১১.৫৭ এএম
  • ২৭৮ বার পড়া হয়েছে

রাজধানীর ডেমরায় ডিএনডি খালে চার বান্ধবী মিলে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া  আকাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

গতকাল বুধবার দুপুরে ডেমরার বামৈল এলাকায় ডিএনডি খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় আকাশী। সন্ধ্যায় এ খবর চারদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের উদ্ধার দল মেয়েটিকে খোঁজা শুরু করলেও রাত ১০টা পর্যন্ত উদ্ধার কার্যক্রমে মেয়েটিকে পাওয়া যায়নি। আজ সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিরা আধা ঘণ্টার চেষ্টায় খুঁজে পায় আকাশীর মরদেহ।

মৃত আকাশী শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চাঁদগাঁও গ্রামের মো. আনোয়ার হোসেনের মেয়ে। তারা ডেমরার বামৈল এলাকায় ভাড়া থাকত।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বুধবার দুপুর ২টার দিকে বামৈল এলাকায় খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় শিশু আকাশী। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের উদ্ধার দল মেয়েটিকে খোঁজা শুরু করলেও রাত ১০টা পর্যন্ত তার সন্ধান মেলেনি। পরে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ডুবুরি দল ফের উদ্ধার অভিযান চালায়। সকাল ৭টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া বলেন, বুধবার দুপুরে বৃষ্টির সময় প্রতিবেশী তিন খেলার সাথি নিয়ে ডিএনডি খালে গোসল করতে আসে আকাশী। খালে সাঁতার কাটার একপর্যায়ে আকাশী দুর্বল হয়ে পড়লে তার খেলার সাথি জুঁইকে (৮) আঁকড়ে ধরে। এ সময় তারা দুজনেই পানিতে ডুবে গেলে স্থানীয় একটি ছেলে বিষয়টি খেয়াল করে জুঁইকে উদ্ধার করতে পারলেও আকাশীকে খুঁজে পায়নি সে।

জাকারিয়া আরো বলেন, এ ঘটনায় আকাশীর খেলার সাথিরা বাড়িতে গিয়ে ভয়ে বিষয়টি গোপন রাখে। পরে বিকেলে আকাশীর মা-বাবা তাকে খুঁজে না পেয়ে জুঁইসহ তার বান্ধবীদের জিজ্ঞেস করলে জুঁই ভয়ে ভয়ে ডুবে যাওয়ার ঘটনা বলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com