সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

ব্রিটেনের ম্যাঞ্চেস্টার শহরের মাস্কের বদলে গলায় ও মুখে জ্যান্ত সাপ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১.২০ এএম
  • ৪৭৫ বার পড়া হয়েছে

মাস্ক পরা বাধ্যতামূলক। এটা এখন গোটা বিশ্বের নিয়ম। মাস্কের বদলে মুখে রুমালও বাঁধছেন অনেকে। সেই সঙ্গে মাস্ক নিয়ে অনেকেই নানা কিছু উদ্ভাবন করেছেন, করছেন। ভারতে সোনা, রুপো থেকে হিরের তৈরি মাস্কও বাজারে এসেছে। ধূমপায়ীদের জন্য চেন লাগানো মাস্কও দেখা গিয়েছে। কিন্তু মাস্কের বদলে সাপ! এমন কাণ্ড কানে আসেনি।

এমনটাই ঘটিয়েছেন ব্রিটেনের ম্যাঞ্চেস্টার শহরের এক ব্যক্তি। সোমবার সুইনটন থেকে ম্যাঞ্চেস্টার যাওয়ার একটি বাসে এমন এক যাত্রীকে দেখা যায় যিনি মাস্কের বদলে গলায় ও মুখে জ্যান্ত সাপ জড়িয়ে রেখেছেন। প্রথমে নজরে পরে এক মহিলা যাত্রীর। তিনি এক ঝলক দেখে ভেবেছিলেন, এ বুঝি কোনও ফ্যান্সি মাস্ক। কিন্তু একটু পরেই বুঝতে পারেন আর কিছু নয়, এটা একটা জ্যান্ত সাপ। সেই সাপ আকারেও রীতিমতো বড়। সর্প-বাহন যাত্রীর মুখ ঢেকে, গলা জড়ানোর পরে সাপের ল্যাজের একটা অংশ আবার বাসের রেলিংয়ে।

গ্রেটার ম্যাঞ্চেস্টারের পরিবহণ কর্তাদের বক্তব্য, এই শহরে ১১ বছরের উপরে যাদের বয়স তাদের ক্ষেত্রে এখন মাস্ক পরা বাধ্যতামূলক। তবে সার্জিক্যাল মাস্ক না হলেও চলবে। যে কোনও ভাবে মুখ ঢেকে রাখাটাই নিয়ম। নিয়ম অনুযায়ী, কেউ চাইলে সাপের চামরা দিয়েও মাস্ক বানাতে পারেন। কিন্তু কেউ যে আস্ত সাপ দিয়ে মাস্কের কাজ চালাবেন সেটা ভাবাই যায় না। তবে সাপকে মাস্ক হিসেবে ব্যবহার করা নিয়ে বাকি যাত্রীরা ভয়ের থেকে মজাই পেয়েছেন বেশি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com