শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

স্বাস্থ্যবিধি মেনে ট্রেনের শতভাগ টিকিট বিক্রির সিদ্ধান্ত

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০, ৭.০১ পিএম
  • ৩১৩ বার পড়া হয়েছে

স্বাস্থ্যবিধি মেনে বুধবার থেকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রণালয়।

মঙ্গলবার মন্ত্রণালয়ে এ বিষয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন উপস্থিত ছিলেন।

রেলপথ মন্ত্রণালয়ের পিআরও শরীফ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৫০ ভাগ টিকিট অনলাইনে এবং ৫০ ভাগ টিকিট কাউন্টারে বিক্রি করা হবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া ঠেকাতে দীর্ঘদিন পর আট জোড়া আন্তনগর ট্রেন চালুর মধ্যে দিয়ে ৩১ মে ট্রেন চলাচল সেবা পুনরায় চালু হয়। স্বাস্থ্যঝুঁকি এড়াতে ৩০ মে থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে।

গত ১২ সেপ্টেম্বর থেকে কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। ওইদিন থেকে ট্রেনের টিকিট ২৫ শতাংশ অনলাইনে এবং বাকি ২৫ শতাংশ কাউন্টার থেকে বিক্রি করা শুরু হয়। বাকি আসন খালি রাখা হতো।

এছাড়া ১৬ সেপ্টেম্বরের মধ্যে রেল তাদের বহরে আরও ২৪টি লোকাল ও কমিউটার ট্রেন যুক্ত করবে বলে গত ৮ সেপ্টেম্বর রেলওয়ের উপপরিচালক (ট্রাফিক পরিবহন) খায়রুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com