শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

মেজর সিনহা মো. রাশেদ হত্যা মামলায় জড়িত সন্দেহে টেকনাফ থানার কনস্টেবল রুবেল শর্মা গ্রেপ্তার

  • আপডেট সময় সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১০.৫৮ পিএম
  • ২৯২ বার পড়া হয়েছে

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ হত্যা মামলায় জড়িত সন্দেহে টেকনাফ থানার কনস্টেবল রুবেল শর্মাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

সোমবার বেলা ১২টায় কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টেকনাফ-৩ আদালতে কনস্টেবল রুবেলকে হাজির করা হয়। হাজির করার পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) খাইরুল ইসলাম জানান, মেজর সিনহা হত্যা মামলায় রুবেল শর্মার সম্পৃক্ততা থাকতে পারে। তাই তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠায়। পরে রুবেল শর্মার সম্পৃক্ততার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ হত্যায় ওসি প্রদীপসহ সাত পুলিশ সদস্য, তিন এপিবিএন সদস্য ও তিন নাগরিকসহ ১৩ জন এখন জেলে আছেন। পুলিশের আরও একজনকে গ্রেপ্তার করায় এ মামলায় আসামির সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com