রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

ডা. সাবরীনার মামলার নথি আইনজীবীদের সরবরাহের নির্দেশ

  • আপডেট সময় সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০, ৬.৪৫ পিএম
  • ২৭২ বার পড়া হয়েছে

করোনাভাইরাস পরীক্ষা না করে মনগড়া রিপোর্ট দেওয়ার অভিযোগের মামলায় চার্জশিটের সঙ্গে যুক্ত থাকা নথি জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরীনা আরিফের  আইনজীবীদের সরবরাহের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

নথি চেয়ে হাইকোর্টে করা আবেদনের শুনানি শেষে আজ সোমবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সাইফুজ্জামান তুহিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।

মামলার নথিপত্র চেয়ে বিচারিক আদালতের খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে গত ৩ সেপ্টেম্বর এ আবেদন করেন সাবরীনার আইনজীবী। একই সঙ্গে করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে গত ২৩ জুন ডা. সাবরীনার বিরুদ্ধে করা প্রতারণার মামলাটির কার্যক্রমও স্থগিতের আবেদন করা হয়।

গত ২০ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ মামলায় নিম্ন আদালতে জেকেজির ডা. সাবরীনা, তাঁর স্বামী ও প্রতিষ্ঠানটির সিইও আরিফুল হক চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। এ মামলার অন্য আসামিরা হলেন আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, তানজিলা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com