শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

সৌদি আরবে আন্তর্জাতিক ফ্লাইট চালু হচ্ছে কাল

  • আপডেট সময় সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০, ৫.৪৭ পিএম
  • ২৮৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা আংশিক তুলে নিচ্ছে সৌদি আরব। মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের সঙ্গে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি ছিল সৌদি আরবে।

এক বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইটের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, করোনা পরিস্থিতি সম্পূর্ণভাবে নির্মূল হলে ২০২১ সালের ১ জানুয়ারি থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আন্তর্জাতিক ফ্লাইট পুরোপুরি চালু করা হবে।

মহামারি করোনার কারণে ছয় মাস ধরে সৌদিতে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি ছিল। আগামীকাল ১৫ সেপ্টেম্বর থেকেই আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর নাগরিক এবং সৌদির বাসিন্দা নন, কিন্তু ইকামার অনুমতি আছে, এমন নাগরিক এবং ভ্রমণ ভিসায় সৌদিতে প্রবেশ করা যাবে।

তবে করোনামুক্ত বা কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট ছাড়া কেউ সৌদিতে প্রবেশের অনুমতি পাবেন না বলে জানিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়। এমনকি এই নেগেটিভ সার্টিফিকেট দেশটিতে প্রবেশের ৪৮ ঘণ্টা আগে ইস্যুকৃত হতে হবে।

এ ছাড়া ব্যতিক্রমী কিছু ক্ষেত্রে যেমন সরকারি, সেনাবাহিনী এবং বিদেশি দূতাবাসের কর্মী এবং চিকিৎসাসেবা গ্রহণের প্রয়োজন এমন লোকজনও আগামীকাল মঙ্গলবার থেকে সৌদিতে প্রবেশ এবং সৌদি থেকে অন্য দেশে যাতায়াত করতে পারবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com