আসাদুজ্জামান ভূঁইয়া মাসুদঃ বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মহিউদ্দিন বাহার ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন ), মৃত্যুকালে অভিনেতা মহিউদ্দিন বাহার এর বয়স হয়েছিল ৭৩ বছর। মহিউদ্দিন বাহার আজ সোমবার ভোর পাঁচটার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনেতা মহিউদ্দিন বাহার এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলে মঈন উদ্দিন। মঈন উদ্দিন আরো জানান তার বাবা দীর্ঘদিন ধরে হার্ট এবং কিডনি সমস্যায় ভুগছিলেন, আজ ভোরের দিকে মহিউদ্দিন বাহার এর শারীরিক অবস্থা খারাপের দিকে গেলে দয়াগঞ্জের তার নিজ বাসা থেকে ইব্রাহিম ডায়াবেটিক হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে অভিনেতা মহিউদ্দিন বাহার -স্ত্রী,দুই ছেলে,এক মেয়ে, আত্মীয়-স্বজন সহ অসংখ্য ভক্ত রেখে গেছেন। আজ বাদ আসর দয়াগঞ্জে তার নিজ এলাকায় নামাজে জানাজা শেষে দাফন করা হবে।