অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সফিকুল ইসলাম জানান, গতকাল লৌহজং চ্যানেলের টার্নিং পয়েন্টে ড্রেজিং করার সময় চরের পাড় ধসে তিনটি ড্রেজার নদীর তলদেশে পলিতে আটকে যায়। পরে গতকাল রোববার রাত থেকেই শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ।