সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর আইসিসি’র তদন্ত অনুমোদনকে প্রত্যাখ্যান করেছেন মিয়ানমার সরকার

  • আপডেট সময় রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯, ২.২৮ পিএম
  • ৮৪৪ বার পড়া হয়েছে

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপরে মিয়ানমারের নিপীড়ন-নির্যাতনের ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি’র তদন্ত অনুমোদনকে প্রত্যাখ্যান করেছেন মিয়ানমার সরকার। শুক্রবার দেশটির সরকারি মুখপাত্র জ্য হতে বলেছেন, মিয়ানমারের ব্যাপারে আইসিসি’র তদন্ত অনুমোদনকে আন্তর্জাতিক আইন সমর্থন করে না। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ আদালত রোহিঙ্গাদের ওপরে নিপীড়ন-নির্যাতনসহ মানবাধিকার বিরোধী কর্মকান্ডের জন্যে মিয়ানমারের ব্যাপারে স্বাধীন তদন্তের অনুমোদন দিয়েছে।

এদিকে, রোহিঙ্গাদের ওপরে নৃশংসতার ক্ষেত্রে জবাবদিহিতা এবং মানবাধিকার নিশ্চিত করার বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ করে জাতিসংঘ সাধারণ পরিষদের একটি কমিটিতে একটি প্রস্তাব পাস হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এবং ইসলামী সম্মেলন সংস্থা বা ওআইসি যৌথভাবে এই প্রস্তাব আনে এবং প্রস্তাবের পক্ষে ১৪০টি দেশ ভোট দেয় ও ভারতসহ ৩২টি দেশ ভোটদানে বিরত থাকে। চীন-রাশিয়াসহ ৯টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। বাংলাদেশ এই প্রস্তাব পাসকে স্বাগত জানিয়ে সকল সদস্য রাষ্ট্রকে এক বিবৃতিতে ধন্যবাদ জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com