শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

কোদালের হাতলের ভেতর অভিনব কায়দায় ইয়াবা, আটক ১

  • আপডেট সময় রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০, ৫.১৮ পিএম
  • ২৯৪ বার পড়া হয়েছে

রাজশাহীতে কোদালের হাতলের ভেতর অভিনব কায়দায় রাখা ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ।

রবিবার বেলা ১১টার দিকে নগরীর শিরোইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মান্টু মিয়া (৫৫) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর মুন্সিটোলা গ্রামে মৃত সাজেমান আলীর ছেলে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, মান্টু একজন মাদক পাচারকারী। দিনমজুরের বেশে কোদালের বাঁশের হাতলের ভেতর অভিনব কায়দায় তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ওসি জানান, বাংলাদেশে যে কয়েক ধরনের ইয়াবা পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে দামি মান্টুর কাছে পাওয়া ইয়াবাগুলো। এগুলোর আনুমানিক দাম চার লাখ ৮০ হাজার টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com