শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

বিভিন্ন রুটে ট্রেনের সিট-ক্যাপাসিটির ৫০ শতাংশ টিকেট বিক্রি শুরু

  • আপডেট সময় রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০, ৩.৫৫ পিএম
  • ২৬১ বার পড়া হয়েছে

প্রায় সাড়ে ৫ মাসেরও অধিক সময়ের পর  শনিবার সকাল ৮ টা থেকে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন রুটে ট্রেনের সিট-ক্যাপাসিটির ৫০ শতাংশ টিকেট বিক্রি শুরু হয়েছে।
তবে, ৫০ শতাংশ টিকেটের ২৫ শতাংশ রেল-স্টেশনের কাউন্টারে এবং বাকী ২৫ শতাংশ অন-লাইনে বিক্রি করা হবে। অর্থাৎ মোবাইল অ্যাপ, অনলাইন ও মোবাইলে যে কেউ টিকেট কিনতে পারবে।
করোনা-ভাইরাস (কভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে রেলওয়ের পক্ষ থেকে চলতি বছরের ২৬ মার্চ থেকে রেল-স্টেশনের কাউন্টারে টিবেকট বিক্রি বন্ধ করে দেয়া হয়েছিল।
বাংলাদেশ রেলওয়ের জুনিয়র কর্মকর্তা দিলশাদ জাহান টেলিফোনে বাসসকে বলেন, রেল-কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার থেকে বিভিন্ন রেল-স্টেশনের টিকেট কাউন্টারে ২৫ শতাংশ টিকেট বিক্রি শুরু করা হয়েছে। পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত স্টেশনের কাউন্টার থেকে ২৫ শতাংশ আসনের টিকিট বিক্রি চলবে বলেও তিনি উল্লেখ করেন। দিলশাদ জাহান বলেন, সরকার ঘোষিত স্বাস্থ্য-নির্দেশনা মেনে যাত্রীদের ট্রেনে-ভ্রমণ সুরক্ষিত করতে বিভিন্ন গন্তব্যের ট্রেনগুলোতে অর্ধেক সিট খালি রেখে বাকী অর্ধেকের টিকেট ইস্যুর পাশাপাশি সকল আন্তঃনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকিট ইস্যুও বন্ধ রাখা হয়েছে।
উল্লেখ্য,গত ৭ সেপ্টেম্বর বাংলাদেশ রেলওয়ের ট্রাফিক কন্ট্রোল (টিসি) বিভাগের উপ-পরিচালক নাসির হাসান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১২ সেপ্টেম্বর থেকে টিকেট বিক্রির তথ্য জানানো হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com