শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

মোংলায় ১০ কেজি হরিণের মাংসসহ একজন আটক

  • আপডেট সময় শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০, ১২.৫৭ পিএম
  • ২৫৫ বার পড়া হয়েছে

মোংলায় ১০ কেজি হরিণের মাংসসহ একজনকে আটক করেছে পুলিশ। মোংলা পৌরশহরের শেহলাবুনিয়া এলাকা থেকে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ওই ব্যক্তিকে আটক করা হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে শেহলাবুনিয়া এলাকার রামপাল স্টোরের সামনে থেকে ১০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী বাচ্চু হাওলাদারকে (৪০) হাতেনাতে আটক করা হয়েছে। বাচ্চুর কাছে পাওয়া ব্যাগের মধ্যে মাংস ছাড়াও হরিণের মাথা ও পা পাওয়া যায়। বাচ্চু পৌরশহরের কুমারখালী এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। তাঁর বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিখালী গ্রামে।’

উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বাচ্চু সুন্দরবনের সংঘবদ্ধ হরিণ শিকারি চক্রের অন্যতম সদস্য। তিনি দীর্ঘদিন ধরে হরিণ শিকারসহ হরিণের মাংস মোংলা ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকায় চড়া দামে সরবরাহ করে আসছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com