সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

মিরপুর থেকে অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

  • আপডেট সময় শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০, ১২.৫১ পিএম
  • ২৬৪ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুর থেকে অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকা থেকে আজ শনিবার ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন নারায়ণগঞ্জের আরিফুল ইসলাম ওরফে চাক্কু আরিফ (৩২) ও মাদারীপুর জেলার জোবায়ের হোসেন (৩০)।

র‌্যাব-৪-এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন, ‘গ্রেপ্তার দুই সন্ত্রাসী সাভারের আমিনবাজার বেড়িবাঁধ, মিরপুরসহ বিভিন্ন এলাকায় মানুষকে অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে মিরপুরসহ বিভিন্ন থানায় অপহরণ, মাদকসহ একাধিক মামলা রয়েছে। এসব ঘটনায় ভুক্তভোগীরা অতিষ্ঠ হয়ে দুজনের বিরুদ্ধে র‌্যাব-৪-এর কাছে লিখিত অভিযোগ দিলে র‌্যাব মাঠে নামে। পরে আজ ভোররাতে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় ছিনতাই করার সময় র‌্যাবের একটি দল হাতেনাতে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, দুটি ছোরা, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও পাঁচ হাজার টাকা জব্দ করা হয়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com