শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

কুমিল্লা দাউদকান্দিতে একসাথে ৩ মেয়ে শিশুর জন্মগ্রহণ

  • আপডেট সময় শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০, ১২.২২ এএম
  • ২৬৫ বার পড়া হয়েছে
এ আর আহমেদ হোসাইন কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দি উপজেলার ফ্যামিলি হাসপাতালে একসাথে সিজারিয়ান অপারেশন এর মাধ্যমে পরপর তিনটি মেয়ে শিশু জন্মদান করেন শান্তি ভূঁইয়া(২৮) নামের এক গৃহবধূ।
হাসপাতাল সূত্রে জানা যায়,১১ সেপ্টেম্বর শুক্রবার, সন্ধ্যা ৭ টার সময় ডা.ফৌজিয়া সুলতানা নিবিড় পর্যবেক্ষণে অস্রপাচার করে তিনটি মেয়ে সন্তান জন্মগ্রহণ করান। এতে এ্যানেসথেসিয়া ডাক্তার ছিলেন ডা.প্রমদ কুমার।
হাসপাতাল এর অন্যতম পরিচাল আবুল কালাম কালা জানান,আমাদের হাসপাতালটি চালু হওয়ার পর এই প্রথম একসাথে তিন কন্যা সন্তানের জন্মদান।আমি পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এ দম্পতি ও নবাগত শিশুদের জন্য শুভ কামনা করছি।
নবাগত শিশুদের পিতা ইকবাল হোসেন ভূঁইয়া একসাথে তিন কন্য সন্তানের জন্ম হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে বলেন,”আমার বিয়ের প্রায় সাত বছর সন্তান হয় নি।আমার ডাক আল্লাহ কবুল করেছে। আমি অনেক খুশী।” ডা. ফৌজিয়া সুলতানা জানান, প্রসুতি ও তিনজন নবজাতক শারীরিকভাবে খুব সুস্থ আছে। ইকবাল হোসেন ভূঁইয়া উপজেলার গোয়ালমারি ইউনিয়নের জামালকান্দি গ্রামের মৃত আব্দুর রহমান এর ছেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com