শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

কারওয়ান বাজারে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত : পাঁচ ব্যবসায়িকে কারাদন্ড, ২৬ লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০, ১১.৩৪ পিএম
  • ২৭৩ বার পড়া হয়েছে

রাজধানীর কারওয়ান বাজারে মাছের আড়তে অভিযান চালিয়ে ৫ ব্যবসায়িকে বিভিন্ন মেয়াদে করাদন্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
রং মিশিয়ে মাছ বিক্রির দায়ে ৫ মাছ ব্যবসায়িকে ১ থেকে ৩ মাস মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে।
এছাড়া দু’টি মুদি দোকান,গোডাউন ও বরফ কারখাানায় অভিযান চালিয়ে তাদেরকে ২৬ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
এলিট ফোর্স র‌্যাব সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম আজ বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে রাজধানীর কারওয়ান বাজারে মাছের আড়তে ভেজাল বিরোধী অভিযান শুরু করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। আর এ অভিযান শেষ হয় বেলা ১১টায়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা সহ র‌্যাব-২ এর কর্মকর্তারা অভিযানে অংশ নেয়।
সারওয়ার আলম জানান, মাছ দীর্ঘ সময় ধরে তাজা রাখতে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে বলে গোপন তথ্য পাওয়া গেছে। এছাড়া মাছের শরীরে বিভিন্ন রং ব্যবহার করারও অভিযোগ আছে। অভিযান চালিয়ে এসব বিষয়ে সত্যতা পাওয়া গেছে। এছাড়া মাছের মধ্যে ক্ষতিকর বিভিন্ন রঙ মেশানো হয়।
তিনি আরো বলেন, কারওয়ান বাজারে সামুদ্রিক রূপচাঁদা মাছ বলে নিষিদ্ধ পিরানহা বিক্রি, অস্ট্রেলিয়ান মাগুর বিক্রিসহ ক্ষতিকর রং দিয়ে মাছ বিক্রির অভিযোগে ৫ জন মাছ ব্যবসায়ীকে ১ থেকে ৩ মাস মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com