শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

রাজধানীতে ডিএমপির অভিযান স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

  • আপডেট সময় শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০, ১২.৩৩ এএম
  • ৩০৯ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের সংক্রমণরোধে বেশকিছু শর্তে যানবাহন ও দোকানপাট খোলার অনুমতি দিয়েছে সরকার। সরকারের নির্দেশনাসমূহ বাস্তবায়নে মাঠপ্রশাসনের সাথে কাজ করছে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সরকার নির্দেশিত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানী জুড়ে অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।

এ সময় মতিঝিল বিভাগে ৮ জন ব্যক্তিকে ৭৫০ টাকা, গুলশান বিভাগে ১টি দোকানে ১০,০০০ টাকা ও উত্তরা বিভাগে ২টি দোকানে ৭,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়াও ওয়ারী বিভাগে ১৯ জন ব্যক্তিকে ৩,২০০ টাকা এবং মিরপুর বিভাগে ১টি দোকানে ৫০,০০০ টাকা  জরিমানা (মামলা হয় নি) ও অন্য ১টি দোকানের ১ জন  ব্যক্তিকে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে  ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।

৫টি দোকান, ২৭ জন ব্যক্তিকে মোট ৭০ হাজার ৯৫০ টাকা জরিমানা ও ১ জন  ব্যক্তিকে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৩১টি মামলা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।

অপ্রয়োজনে রাস্তায় নয়। ঘরে থাকুন, সুস্থ থাকুন। মেনে চলুন সামাজিক দূরত্ব। আর হ্যাঁ, কোনও রকম উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com