শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

বরিশালে অ্যাম্বুলেন্স-কাভার্ড ভ্যান সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৬

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০, ১২.০২ এএম
  • ২৫৯ বার পড়া হয়েছে

বরিশাল জেলার উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ড ভ্যান ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন।

বুধবার বিকাল ৫টার দিকে আটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে প্রসূতি ও তার স্বজনরা অ্যাম্বুলেন্সে করে ঝালকাঠি যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা গাজী রাইস মিলের একটি কাভার্ড ভ্যানের সাথে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সাথে পেছনে থাকা এমএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভ্যাটির ওপর আছড়ে পড়ে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে আমরা মোট সাতটি মৃতদেহ উদ্ধার করেছি। এরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী। এদের মধ্যে সদ্য প্রসূত এক শিশুর লাশও রয়েছে। ধারণা করা হচ্ছে যে হাসপাতালে থাকা অবস্থায় শিশুটি মারা যায়। নবজাতক শিশুর লাশ নিয়ে ফেরার সময় অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনাকবলিত হয়।’

নিহতরা হলেন ঝালকাঠি সদর উপজেলার বাউকাঠি এলাকার আরিফ হোসেন (৪০), তার মা কোহিনুর বেগম (৬০), আরিফের স্ত্রী শিউলি বেগম (৩৫), আরিফের ভাই মো. কাইয়ুম (৩৮), অ্যাম্বুলেন্সের চালক মো. আলমগীর হোসেন (৩৮) এবং চালকের সহকারী। সেই সাথে ঘটনাস্থল থেকে নবজাতক শিশু তামান্নার (৩ দিন) লাশ উদ্ধার করা হয়।

ঘটনার পরপর ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। দুমড়ে-মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্স কেটে লাশগুলো বের করা হয়।

লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পরই কার্ভাড ভ্যানের চালক পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com