শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

লক্ষ্মীপুরে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুজন নিহত -২ আহত -২ 

  • আপডেট সময় বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০, ১১.২৫ পিএম
  • ২৪৩ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে নির্মানাধীন সেফটিক ট্যাংকিতে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিক নিহত হয়েছে। আশংকাজনক অবস্থায় আরো দুইজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত শ্রমিকরা হচ্ছেন, কামাল হোসেন ও ওমর ফারুক। গুরুতর অসুস্থ শ্রমিকরা হচ্ছে সোহাগ হোসেন ও ইউসুফ চৌধুরী। আজ বুধবার দুপুরে সদর উপজেলার বাংগাখাঁ ইউনিয়নের হোগলডহুরী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসী জানায়, বুধবার দুপুরে ইউসুফ চৌধুরী নিজ বাসায় নির্মানাধীন সেফটি ট্যাংকির সেন্টারিংয়ের মালামাল খুলতে যায় শ্রমিকরা। এসময় সেফটি ট্যাংকির ভিতরে প্রথমে কামাল উদ্দিন নেমে আর ওপরে উঠেনি। তারপর তাকে দেখতে নামে অপর শ্রমিক ওমর ফারুক। সেও না উঠায় সোহাগ ও ইউসুফ চৌধুরী তাদের দেখতে ট্যাংকিতে নামার পর দুইজনই অসুস্থ হয়ে পড়ে।
এরপর স্থানীয়রা তাদের দুইজনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে ট্যাংকি ভেঙ্গে দুইজনের লাশ উদ্ধার করে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওয়াসি আজাদ জানান, ট্যাংকিতে বিষাক্ত গাসের কারনে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। অপর দুই শ্রমিককে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর থানার ওসি তদন্ত মোসলেহ উদ্দিন জানান, নিহতের দুই শ্রকিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এরপর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com