এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা উত্তর জেলা)প্রতিনিধিঃ কুমিল্লার দেবীদ্বার উপজেলার নিউমার্কেট এলাকায় বুধবার সকাল ১০টায় পুলিশের সহযোগীতায় মাকের্ট’র ৩টি হোটেল সহ ৭টি দোকান-পাট উচ্ছেদ অভিযানের ভেকু মাধ্যমে ভেঙ্গে ফেলা হয়।
চার দশমিক উনষাট শতাংশ ভূমির পরিমান উচ্ছেদ অভিযান ভাঙ্গন করে সরকারী ভূমি,ইমারত দখল পুনরুদ্ধার করেন,কুমিল্লা সিনিয়র জুডিসিয়াল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, সহকারী কমিশনার (ভূমি) সাহিদা আক্তার, দেবীদ্বার থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন , ও মুরাদনগর ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ রফিকুল ইসলাম, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড সহকারী প্রকৌশলী মোহাম্মদ সালাহ উদ্দিন, দেবীদ্বার পৌর ইঞ্জিনিয়ার জুবাইদা, পল্লি বিদুৎ ডিজিএম মৃনাল কান্তি সহ আরো অনেকে।