শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

মসজিদে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে আনা রিটের আদেশ কাল

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০, ৭.০১ পিএম
  • ২৮২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লার মসজিদে বিস্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনায় নিহতদের পরিবার ও দগ্ধদের প্রত্যেককে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে আনা রিটের আদেশ কাল বুধবার।
রিটটির ওপর প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য দিন ধার্য করে দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তৈমুর আলম খন্দকার। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল নূর উস সাদিক।
নারায়ণগঞ্জের বাসিন্দা ও সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার সোমবার জনস্বার্থে হাইকোর্টে রিটটি দায়ের করেন। রিটে নারায়ণগঞ্জের ওই ঘটনার জন্য কে বা কারা দায়িত্বে অবহেলা করেছে, তা নিরূপনে নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া গ্যাস, বিদ্যুৎ, পানি ও টেলিফোনের লাইন নিয়মিত দেখভালের নির্দেশনাও চাওয়া হয়েছে।
বিদ্যুৎ, জালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, নারায়ণগঞ্জের সিটি মেয়র, তিতাস গ্যাসের ব্যাবস্থাপনা পরিচালক, নারায়ণগঞ্জের ডিসি ও এসপিকে রিটে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।
গত শুক্রবার ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে একসঙ্গে ছয়টি এসি বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন ৩৭ জন মুসল্লি। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
সেখানে এ পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন বাকিদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com