রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো ৩৬ জনের মৃত্যু

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০, ৬.৩৫ পিএম
  • ২৬০ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫৫২ জন হয়েছে। নতুন করে আরো এক হাজার ৮৯২ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট তিন লাখ ২৯ হাজার ২৫১ জন করোনায় আক্রান্ত হলো। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে তিন হাজার ২৩৬ জন। এ নিয়ে দেশে মোট দুই লাখ ২৭ হাজার ৮০৯ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯৪টি ল্যাবে ১৫ হাজার ১৪২টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ১৪ হাজার ৯৭৩টি।

গত ২৪ ঘণ্টায় মৃত ৩৬ জনের মধ্যে পুরুষ ১৯ ও নারী ১৭ জন। দেশে এ পর্যন্ত করোনায় তিন হাজার ৫৫৩ জন পুরুষের মৃত্যু হয়েছে এবং নারী মারা গেছে ৯৯৯ জন। এ ছাড়া মৃতদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে দুজন,  ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন ও ষাটোর্ধ্ব ২২ জন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ছয়জন, রাজশাহী বিভাগে দুজন, খুলনা বিভাগে আটজন, বরিশাল বিভাগে দুজন, সিলেট বিভাগে একজন ও রংপুর বিভাগে একজন । এ ছাড়া হাসপাতালে মৃত্যুবরণ করেছে ৩৫ জন ও বাড়িতে একজন।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এ পর্যন্ত ১৬ লাখ ৫৯ হাজার ৬৯৭ জনের করোনাভাইরাসের পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে তিন লাখ ২৯ হাজার ২৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com