সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

বিভিন্ন রুটে কমিউটার, মেইল, এক্সপ্রেস এবং লোকাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০, ৪.১১ পিএম
  • ২৫৬ বার পড়া হয়েছে

আগামী ১০, ১৩ এবং ১৬ সেপ্টেম্বর হতে দেশের বিভিন্ন রুটে বেশকিছু কমিউটার, মেইল, এক্সপ্রেস এবং লোকাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
রেলের যাত্রী পরিবহন সেবা স্বাভাবিক করার অংশ হিসেবে তিন ধাপে এই ট্রেনগুলো চালু করা হবে।
বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) মো. খায়রুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, যাত্রীদের সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করতে কোচের ধারণ ক্ষমতার ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হবে।
আগামী ১০ সেপ্টেম্বর চালু হচ্ছে-কর্ণফুলী কমিউটার; তিতাস কমিউটার; তুরাগ এক্সপ্রেস-১, ২, ৩, ৪; কালিয়াকৈর কমিউটার-১ ও ২ এবং লোকাল (নারায়ণগঞ্জ-ঢাকা-নারায়ণগঞ্জ)।
দ্বিতীয় দফায় ১৩ সেপ্টেম্বর চালু হবে- জালালাবাদ এক্সপ্রেস; সুরমা মেইল; ঢাকা/নোয়াখালী এক্সপ্রেস; ময়মসিংহ এক্সপ্রেস; ভাওয়াল এক্সপ্রেস; ধলেশ্বরী এক্সপ্রেস; চাঁদপুর কমিউটার, নোয়াখালী কমিউটার।
আর তৃতীয় দফায় ১৬ সেপ্টেম্বর চালু হবে- নাজিরহাট কমিউটার-১, ২, ৫, ৬; লোকাল (চট্টগ্রাম-দোহাজারী-চট্টগ্রাম); লোকাল (মোহনগঞ্জ-ময়মনসিংহ-মোহনগঞ্জ); লোকাল (ঝারিয়া ঝাঞ্জাইল-ময়মনসিংহ-ঝারিয়া ঝাঞ্জাইল); উত্তরবঙ্গ মেইল; কাঞ্চন কমিউটার; দিনাজপুর কমিউটার; বুড়িমারী কমিউটার-১ ও ২; কুড়িগ্রাম শাটল; রাজবাড়ী এক্সপ্রেস-১, ২, ৩, ৪; ভাটিয়াপাড়া এক্সপ্রেস-১ ও ২।
রেল মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরীফুল আলম জানান, আগামী ১৬ তারিখের মধ্যে আরও ৮৪ টি ট্রেন চালু হবে। এ নিয়ে ২১৮ টি ট্রেন চালু হবে। বাকী আরও ১৪৪ টি মেইল ও লোকাল ট্রেন পর্যায়ক্রমে চালু হবে।
এদিকে আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১২ সেপ্টেম্বর থেকে আন্তঃনগর ট্রেনের ৫০ শতাংশ টিকিট স্টেশনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি ৫০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com