শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

আগামীকাল প্রধানমন্ত্রী জিসিএ’র আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করবেন

  • আপডেট সময় সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০, ৩.৪০ পিএম
  • ২৩৬ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বিকেল সাড়ে ৩ টায় দক্ষিণ এশিয়ার জন্য গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন (জিসিএ) বাংলাদেশ আঞ্চলিক কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
অনুষ্ঠানে অভিযোজন সম্পর্কিত গ্লোবাল সেন্টার বোর্ডের চেয়ারম্যান এবং জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন উপস্থিত থাকবেন।
দক্ষিণ এশীয় দেশগুলোর মন্ত্রীদের পাশাপাশি গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যাট্রিক ভারকুইজেন বক্তব্য রাখবেন বলেও আজ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আঞ্চলিক গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন বাংলাদেশ’র ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানের পর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করবে। এতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন এমপি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বক্তব্য রাখবেন।
পরে, দক্ষিণ এশিয়ার বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং জলবায়ু পরিবর্তন নিয়ে কর্মরত বৈশ্বিক সংস্থার প্রতিনিধিরা জিসিএ সাউথ এশিয়া পার্টনারশীপ ফোরামের অংশ গ্রহণ করবেন।
প্যানেল আলোচনার পর ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিমেটিক অ্যাম্বেসেডর সায়মা ওয়াজেদ হোসেন ইয়ুথ অ্যাডাপ্টেশন নেটওয়ার্কের উদ্বোধন করবেন।
জিসিএ আঞ্চলিক কেন্দ্রটি ঢাকার আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের নতুন ভবনে অবস্থিত। ঢাকায় আঞ্চলিক অভিযোজন কেন্দ্রের (জিসিএ) উদ্বোধনী অনুষ্ঠান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে উৎসর্গ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com