সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

 ভারতীয় নৌসেনার মিগ ২৯কে বিমান দুর্ঘটনা

  • আপডেট সময় শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯, ৪.৪৪ পিএম
  • ৭৩১ বার পড়া হয়েছে

 ভারতীয় নৌসেনার একটি মিগ ২৯কে  বিমান ওড়ার পরই ভেঙে পড়ল । গোয়ার ডাবোলিমের নৌসেনা ঘাঁটির কাছেই ওই দুর্ঘটনা ঘটে। তবে ভালো খবর হল নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন বিমানের দুই পাইলট।

নৌ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ওড়ার পরই ওই ট্রেনার বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। শনিবার সকালে আইএনএস হংস থেকে বিমানটি আকাশে ওড়ে। তার পরেই বিমানের ইঞ্জিনে আগুন লেগে যায়। তবে নিরাপদে ইজেক্ট করে বেরিয়ে আসতে পেরেছেন ক্যাপ্টেন এম শেখান্দা ও ক্যাপ্টেন দীপক যাদব।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ওড়ার পরই বিমানের ডানদিকের ইঞ্জিনে ধাক্কা মারে একটি পাখি। তার পরেই সেটি ভেঙে পড়ে। তবে কোনও জনবহুল এলাকায় সেটি ভেঙে পড়েনি। ফলে বড় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালে এই মিড-২৯কে ফাইটার জেটটি নিয়ে প্রশ্ন তুলেছিল ক্যাগ। এটির ইঞ্জিন নিয়েই প্রশ্ন তুলেছিল কম্পট্রোলার অ্যান্ড এডিটর জেনারেল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com