শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

সোয়ারী ঘাট এলাকায় অভিযান ১ লাখ ২৮ হাজার কেজি পলিথিন জব্দ, ১০ জনের কারাদন্ড

  • আপডেট সময় রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০, ৩.৪৪ পিএম
  • ৩১৯ বার পড়া হয়েছে

রাজধানীর চকবাজারস্থ সোয়ারী ঘাট এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ২৮ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৩) ভ্রাম্যমাণ আদালত।
এ ঘটনায় পলিখিন উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ৫টি প্রতিষ্ঠানের ১০জনকে এক বছর করে কারাদন্ড দিয়েছে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু রোববার দুপুরে বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর চকবাজারস্থ সোয়ারী ঘাটের ৩০ দেবীদাস ঘাট লেন পুলিশ বক্সের ঢাল থেকে যৌথভাবে এ অভিযান শুরু করে র‌্যাব-৩ এর ভ্রাম্যমাণ আদালত ও পরিবেশ অধিদপ্তর।
অভিযানে এখন পর্যন্ত ২৫ ট্রাক অবৈধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।
ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, অভিযানকালে এ পর্যন্ত ৫টি প্রতিষ্ঠানে এসব অবৈধ পলিথিন তৈরি ও মজুদ রাখার দায়ে ১০ জনকে আটক করে এক বছরের কারাদন্ড দেয়া হয়েছে।
তিনি বলেন, আমাদের অভিযান এখনও চলছে। অভিযান শেষে উদ্ধার ও আটকের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com