(কুমিল্লা উত্তর জেলা) প্রতিনিধি: বি-বাড়িয়ার জেলার বাঞ্ছারামপুরের চরলহনিয়া নিবাসী অবসরপ্রাপ্ত সেনা সদস্য, কুমিল্লা হোমনার সাংবাদিক এমএ কাশেম ভূঁইয়া শ্বশুর মোঃ ছিদ্দিকুর রহমান ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ শনিবার ভোর ৬টার দিকে কুমিল্লার ক্যান্টনমেন্ট মেডিক্যাল হাসপাতাল (সিএমএইচ) চিকিৎসাধিন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। মরহুমের রুহের মাগফেরাত কামনা চেয়ে সকলের নিকট পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন সাংবাদিক এম এ কাশেম।