রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণে ৩ নিহত

  • আপডেট সময় শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০, ১১.১৬ পিএম
  • ২৭৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ শহরের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় একটি মসজিদে বিস্ফোরণ হয়েছে। এতে তিন মুসল্লির মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছে অনেকে। আজ  রাতে এশার নামাজ চলার সময়ে পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিকে বিস্ফোরণের ঘটনা নিয়ে এলাকাবাসীর মধ্যে একাধিক মতামত রয়েছে। কেউ বলছে, মসজিদের ভিটির নিচ থেকে গ্যাস বিস্ফোরণ। কেউ বলছে, মসজিদের শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) যন্ত্র বিস্ফোরিত হয়েছে।

এদিকে মসজিদের ভেতর ছয়টি এসি দুমড়ে মুচড়ে গেছে। ২৫টি সিলিং ফ্যানের পাতা বাঁকা হয়ে গেছে।

এদিকে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, এশার নামাজ পড়ার সময় একইসঙ্গে মসজিদের ছয়টি এসি বিস্ফোরণ ঘটে এবং আগুন লেগে যায়। এ সময় শতাধিক মুসল্লি নামাজ আদায় করছিলেন। এ ঘটনায় ৩জন নিহত ও ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। আহতদের প্রথমে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহতদের ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে ১৬ জনকে শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন  বলেন, ‘নারায়ণগঞ্জের ঘটনায় আমরা এখন পর্যন্ত ১৬ জনকে গ্রহণ করেছি। আমাদের এখানো কারো মৃত্যু হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com