শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

খালেদা জিয়ার চিকিৎসার বিষয় সরকার আবারও মানবিক বিবেচনায় তার সাজার মেয়াদ ছয় মাসের জন্য স্থগিত করেছে : সেতুমন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০, ৭.৪১ পিএম
  • ২৫৭ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয় চিন্তা করে সরকার আবারও মানবিক বিবেচনায় তার সাজার মেয়াদ ছয় মাসের জন্য স্থগিত করেছে।
তিনি বলেন, ‘বিএনপি নেত্রীর চিকিৎসার দিক বিবেচনা করে এর আগে জামিন দেওয়া হয়েছিল।’
ওবায়দুল কাদের আজ সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত চিকিৎসকদের মাঝে চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। ওবায়দুল কাদের তাঁর সংসদ ভবন এলাকাস্থ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
সেতুমন্ত্রী বলেন, দিনাজপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় ওবায়দুল কাদের দুঃখ প্রকাশ করে বলেন অপরাধী যেই হেক আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, তার সুচিকিৎসায় সবধরনের ব্যবস্থা নিয়েছে সরকার।
তিনি বলেন, করোনা মহামারী তুলনামূলক ভাবে নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে সচেতনতার দিক থেকে গাছাড়া ভাব পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, করোনা ও বন্যা পরিস্থিতিতে এ পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে ১ কোটি ২৫ লাখেরও বেশি পরিবারকে খাদ্য সামগ্রী ও ত্রাণ করা হয়েছে, ১১ কোটি টাকারও বেশি নগদ সহায়তা প্রদান করা হয়েছে।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, সরকার ও আওয়ামী লীগ প্রমাণ করেছে দুর্যোগ ও দুর্বিপাকে কিভাবে অসহয় মানুষের পাশে দাঁড়াতে হয়।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এসময় দলের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, শিক্ষা সম্পাদক সামছুন্নাহার চাঁপা, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com