এইচ আর হিরু গাইবান্ধাঃ
দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম এর উপর দূর্বৃত্তদের হামলার প্রতিবাদে এক বিবৃতি দিয়েছেন গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন।বৃহস্পতিবার(৩রা সেপ্টেম্বর)বাংলাদেশ এডমিনিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন গাইবান্ধা জেলা শাখা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি প্রদান করেন তিনি।
বাংলাদেশ এডমিনিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন গাইবান্ধা জেলা শাখার সভাপতি আব্দুল মতিন উক্ত বিবৃতিতে উল্লেখ্য করেন-গভীর দুঃখের সাথে জানানো যাচ্ছে যে,দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও তার পিতা ২রা সেপ্টেম্বর গভীর রাতে উপজেলা নির্বাহী অফিসারের সরকারি বাসভবনে দূর্বৃত্তদের নৃশংস হামলার স্বীকার হয়েছেন।
হামলায় প্রশাসন ক্যাডারের ৩১তম ব্যাচের সদস্য ওয়াহিদা খানম মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উপনীত হয়েছে।জনসেবায় সম্পৃক্ত মাঠ প্রশাসনের একজন কর্মকর্তার উপর অনাকাঙ্ক্ষিত আক্রমণ অত্যন্ত বর্বোরচিত ও নেক্কারজনক।
জেলা প্রশাসন ও বাংলাদেশ এডমিনিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন গাইবান্ধা শাখার সকল সদস্যের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করে যারা এই ঘটনায় জড়িত তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবী জানান জেলা প্রশাসক।একইসাথে আহতদের সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করে তাদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।