শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

আক্রোমনের সময় মেয়েটা ঘুমিয়ে ছিল

  • আপডেট সময় শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০, ৫.৫৪ পিএম
  • ২৮৬ বার পড়া হয়েছে

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের মা জানিয়েছেন, আক্রমণকারী বাথরুমের ভেল্টিলেটর দিয়ে বাসায় ঢোকে। আমার মেয়েটা তখন ঘুমে ছিল। বর্তমানে তিনি রংপুর সার্কিট হাউজে তিন বছরের নাতিকে নিয়ে অবস্থান করছেন।

সেখানে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি আরও বলেন, আক্রমণের সময় আমার মেয়ে চিৎকার দিয়ে বলেছে, কোন বেয়াদব বাসায় ঢুকেছে। যখন সে বাসার কাছে গেছে তখন আক্রমণকারী আমার স্বামীকে ধরেছে। জঘন্যতম এই হামলায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ইউএনওর মা বলেন, আক্রমণকারীর চেহেরা দেখতে পারিনি। মুখ ঢাকা ছিল।

সে খাটো এবং চেহারা ছোট। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের হাসপাতালের পরিচালক কাজী দ্বীন মোহাম্মদ বলেছেন, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের অবস্থা সংকটাপন্ন হওয়ায় এবং তার মাথার খুলি ভেঙে ভেতরে ঢুকে যাওয়ায় এখন অস্ত্রোপচার কিংবা বিদেশে নেয়া সম্ভব না।

দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ মাহমুদ বলেন, বুধবার রাতের কোনও একটা সময় হামলা হয়েছে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। এদিকে ঘোড়াঘাট থানার ওসি বলেছেন, ইউএনওর বাসার সিসি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। দোষীদের শনাক্ত করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com