শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

দেশে করোনাভাইরাস সংক্রমণের হার কমেছে

  • আপডেট সময় শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০, ৪.৫৭ পিএম
  • ২৯২ বার পড়া হয়েছে

দেশে করোনাভাইরাস সংক্রমণের হার কমেছে এবং সুস্থতা বেড়েছে।
গত ২৪ ঘন্টায় ১৩ হাজার ৭৩ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৯২৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ২২৯ জন কম শনাক্ত হয়েছেন। গতকাল ১৪ হাজার ৪২২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ২ হাজার ১৫৮ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৭৬ শতাংশ। আগের দিন এ হার ছিল ১৪ দশমিক ৯৬ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ২ শতাংশ কম।
দেশে এ পর্যন্ত মোট ১৬ লাখ ৫ হাজার ১১১ জনের নমুনা পরীক্ষায় ৩ লাখ ২১ হাজার ৬১৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ০৪ শতাংশ। গতকাল এই হার ছিল ২০ দশমিক ০৮ শতাংশ।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ২১১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ১৬ হাজার ১৯১ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৭ দশমিক ২২ শতাংশ। আগের দিন এই হার ছিল ৬৬ দশমিক ৯৩ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ২৯ শতাংশ বেশি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৯ জন মৃত্যুবরণ করেছেন। গতকালের চেয়ে আজ ৪ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল মৃত্যুবরণ করেছেন ৩৩ জন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ৪১২ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ। গত ৩০ আগস্ট থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৩৬৯ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৪ হাজার ৬১৭ জনের। গতকালের চেয়ে আজ ১ হাজার ২৪৮টি নমুনা কম সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের ৯৩টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৭৩ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৪ হাজার ৪২২ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ১ হাজার ৫৩টি কম নমুনা পরীক্ষা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com