শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

৯২টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালের নিবন্ধন

  • আপডেট সময় শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০, ৪.১৪ পিএম
  • ২৫৩ বার পড়া হয়েছে

সরকার দেশের ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি প্রদান করেছে।
তথ্য মন্ত্রণালয়ের উপ-সচিব নাসরিন পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ কথা জানানো হয়েছে।
অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে এই ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালকে নিবন্ধনের অনুমতি প্রদান করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতিপ্রাপ্ত দৈনিক পত্রিকার নিউজ পোর্টালের মধ্যে ঢাকার ৫৭টি, চট্টগ্রামের ১০টি, রাজশাহীর, খুলনা, বরিশাল ও রংপুরের ৪টি, সিলেটের ৭টি এবং ময়মনসিংহের ২টি রয়েছে।
এসব অনলাইন পোর্টালগুলোকে সরকারি বিধিবিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com