রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

করোনাভাইরাসে আক্রান্ত শীর্ষ ১০ দেশ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০, ৭.১৯ পিএম
  • ২২২ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে করোনাভাইরাসে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৬৭ হাজার ৩৬০ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে ২ কোটি ৬১ লাখ ৮২ হাজার ৬০৬ জন। এছাড়াও আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৮৪ লাখ ৪৬ হাজার ৪৭০ জন। বিশ্বে আক্রান্ত বিবেচনায় শীর্ষ ১০ দেশের মধ্যে রয়েছে;

১. যুক্তরাষ্ট্র: করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬২ লাখ ৯০ হাজার ৭৩৭ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৯৬৪ জনের।

২. ব্রাজিল: যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্ত ও মৃত্যু উভয় বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪০ লাখ ১ হাজার ৪২২ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৩ হাজার ৮৯৯ জনের।

৩. ভারত: বিশ্বে আক্রান্ত বিবেচনায় তৃতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় উঠে এসেছে পঞ্চম স্থানে। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩৮ লাখ ৫৩ হাজার ৪০৬ জন এবং মৃত্যু হয়েছে ৬৭ হাজার ৪৮৬ জনের।

৪. রাশিয়া: বিশ্বে আক্রান্ত বিবেচনায় চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৫ হাজার ৮৮৪ জন এবং মৃত্যু হয়েছে ১৭ হাজার ৪১৪ জনের।

৫. পেরু: আক্রান্ত বিবেচনায় পঞ্চম স্থানে রয়েছে পেরু। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৬৩ হাজার ৪৩৭ জন এবং মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৫৯ জনের।

৬. কলম্বিয়া: আক্রান্ত বিবেচনায় ষষ্ঠ স্থানে রয়েছে কলম্বিয়া। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৩৩ হাজার ৩৩৯ জন এবং মৃত্যু হয়েছে ২০ হাজার ৩৪৮ জনের।

৭. দক্ষিণ আফ্রিকা: আক্রান্ত বিবেচনায় সপ্তম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৩০ হাজার ৫৯৫ জন এবং মৃত্যু হয়েছে ১৪ হাজার ৩৮৯ জনের।

৮. মেক্সিকো: আক্রান্ত বিবেচনায় অষ্টম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ১০ হাজার ৯৫৭ জন এবং মৃত্যু হয়েছে ৬৫ হাজার ৮১৬ জনের।

৯. স্পেন: আক্রান্ত বিবেচনায় নবম স্থানে রয়েছে স্পেন। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৫৫৪ জন এবং মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৯৪ জনের।

১০. আর্জেন্টিনা: আক্রান্ত বিবেচনায় দশম স্থানে রয়েছে আর্জেন্টিনা। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ১৭০ জন এবং মৃত্যু হয়েছে ৯ হাজার ১১৮ জনের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com