শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

৬০ শতাংশ বর্ধিত ভাড়া বাতিল গাইবান্ধা টার্মিনাল পূর্বের ভাড়ায় ছেড়ে যাবে গণপরিবহন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০, ১২.৪০ পিএম
  • ৬২৫ বার পড়া হয়েছে

এইচ আর হিরু গাইবান্ধাঃ
বাংলাদেশে তিন মাস বাড়তি ভাড়ায় চলাচল করার পর আগামীকাল পহেলা সেপ্টেম্বর থেকে পূর্বের ভাড়ায় ফিরে যাচ্ছে গণপরিবহন।সারা দেশের ন্যায় গাইবান্ধা টার্মিনাল হতে মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) সকাল থেকে অন্তজেলা ও দূরপাল্লার গণপরিবহণগুলোকে যতো সিট ততো যাত্রী নিয়ে পূর্বের ভাড়ায় ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পূর্বের ভাড়ায় যতো সিট ততো যাত্রী সংক্রান্ত বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা যায়,এতদিন ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের যে নিয়ম ছিল সেটি আর থাকছেনা।সরকারী সিদ্ধান্তে সেই নিয়ম বাতিল করে যতো সিট ততো যাত্রী বহণের অনুমতি দেওয়া হয়েছে।তবে বিজ্ঞপ্তিতে কিছু শর্ত দেওয়া হয়েছে।শর্তে বলা হয়েছে বর্ধিত ৬০শতাংশ ভাড়া আদায় করা যাবে না,আসন সংখ্যার অতিরিক্ত যাত্রী বহণ করা যাবে না, গাড়ী চালক,সুপারভাইজার,হেলপার টিকিট বিক্রেতাসহ সকলের মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে,গণপরিবহন ছাড়ার পূর্বে ও শেষে জীবাণুনাশ দিয়ে যানবাহন জীবাণুমুক্ত করতে হবে,স্যানিটাইজার ও স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা থাকতে হবে।
এ বিষয়ে বিআরটিএ গাইবান্ধার সহকারী পরিচালক প্রকৌশলী মঈনুল ইসলাম জানান।সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিআরটিএ এর পক্ষ থেকে পূর্বের ভাড়ায় যতো সিট ততো যাত্রী পরিবহণের অনুমোদন দেওয়া হয়েছে।সারাদেশের ন্যায় আগামীকাল পহেলা সেপ্টেম্বর থেকে গাইবান্ধাতেও সেটা কার্যকর হবে।অন্তজেলা ও দূর পাল্লারসহ যে কোনো গণপরিবহন পূর্ব ঘোষিত ৬০শতাংশ বর্ধিত ভাড়া আদায় করতে পারবেনা।এ ব্যাপারে শর্ত কার্যকরে জেলা প্রশাসনের সহায়তায় মনিটরিং জোরদার করা হবে।নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে গত ২৪শে মার্চ থেকেই বাংলাদেশে গণপরিবহন চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।
তবে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন জেলায় বাস, লঞ্চ ও রেল চলাচল ৩১ মে থেকেই চালু করার অনুমতি দেয়া হয়। এ সময় বাসে অর্ধেক আসন ফাঁকা রাখার শর্তে প্রায় ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর অনুমতি দেয়া হয়।সম্প্রতি পরিবহন মালিকরা সম্পূর্ণ ধারণ ক্ষমতায় পূর্বের ভাড়ায় ফিরে যাওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানান।সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বর্ধিত ৬০শতাংশ ভাড়া বাতিল করে সরকারিভাবে যতো আসন ততো সিট পরিবহনের অনুমতি দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com