রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

ডিএমপি’র এসি ও ওসি পদমর্যাদার ৫ কর্মকর্তা বদলি

  • আপডেট সময় বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০, ১.৩৪ পিএম
  • ৬৬৩ বার পড়া হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারি পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার তিন কর্মকর্তা এবং দুই অফিসার ইনচার্জ (ওসি) কে বদলি করা হয়েছে।
ডিএমপি’র সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও ফোর্স বিভাগের সহকারি পুলিশ কমিশনার কে.এন.রায় নিয়তিকে সহকারী পুলিশ কমিশনার লালবাগ জোনে (লালবাগ বিভাগ), স্পেশাল এ্যাকশন গ্রুপ বিভাগের সহকারি পুলিশ কমিশনার মো. জাহিদ আহসানকে সহকারি পুলিশ কমিশনার পরিবহন বিভাগের ইন্সপেকশন, মেইনটেন্যান্স এন্ড পোলে এবং পরিবহন বিভাগের ইন্সপেকশন, মেইনটেন্যান্স এন্ড পোলের সহকারি পুলিশ কমিশনার কাজী হাসান উদ্দিনকে সহকারি পুলিশ কমিশনার কল্যাণ ও ফোর্স বিভাগে বদলি করা হয়েছে।
এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান ও শাহবাগ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
তারা হলেন, ডিএমপি’র শাহবাগ থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসানকে অফিসার ইনচার্জ গুলশান থানা এবং এস্টেট বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ মামুন অর রশীদকে অফিসার ইনচার্জ হিসেবে শাহবাগ থানায় বদলি করা হয়েছে।
মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এই বদলি করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com