বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গত ৭০ বছরে কারও এক ইঞ্চি জমিও দখল করিনি : দাবি চিনের

  • আপডেট সময় বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০, ১.০৮ পিএম
  • ৬২৬ বার পড়া হয়েছে

ভারতের  লাদাখ সীমান্তে আগ্রাসন চালানো নিয়ে হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। তার পরেই ভাবমূর্তি রক্ষার্থে নেমে পড়ল চিন। গত সত্তর বছরে কোনও দেশের এক ইঞ্চি জমিও দখল করেনি বলে দাবি করল তারা। এমনকি তাদের বাহিনী কখনও প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) লঙ্ঘন করেনি বলেও দাবি করল।

গত ২৯-৩০ অগস্ট রাতে লাদাখে প্যাংগং হ্রদের দক্ষিণে চিনা বাহিনী ফের আগ্রাসন চালিয়েছে বলে সোমবার ভারতীয় প্রতিরক্ষা তরফে জানানো হয়। তাতে দু’দেশের মধ্যে নতুন করে সঙ্ঘাতের আবহ তৈরি হয়েছে। এ দিন তা নিয়ে ভারতের সমর্থনে মুখ খোলে আমেরিকা। জানিয়ে দেয়, চিনের রক্তচক্ষুর উপযুক্ত জবাব দেওয়া হবে।
তার পরেই এ দিন সংবাদমাধ্যমে বিবৃতি দিতে এগিয়ে আসেন চিন । ‘‘নতুন করে চিনের প্রতিষ্ঠা হওয়ার পর গত ৭০ বছরে কোনও যুদ্ধ বা সঙ্ঘাতে প্ররোচনা জোগায়নি চিন। কোনও দেশের এক ইঞ্জিও জমি দখল করেনি। চিনা সীমান্ত বাহিনী কঠোর ভাবে এলএসি মেনে চলে। কখনও সীমা অতিক্রম করেনি তারা।

লাদাখে প্যাংগং হ্রদের দক্ষিণে চিনা বাহিনী নতুন করে সামরিক পদক্ষেপ করেছে বলে গতকাল ভারতের তরফে যে দাবি করা হয়, তা নিয়ে এ দিনও কোনও মন্তব্য করেননি হুয়া চুনইং। তবে তিনি বলেন, ‘‘ভারত-চিন, উভয়ের তরফেই আলাদা আলাদা দাবি উঠতে পারে। দু’পক্ষের মধ্যে যোগাযোর সমস্যা রয়েছে। আমার মনে হয়, দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নতি ঘটিয়ে সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা টিকিয়ে রাখায় জোর দেওয়া উচিত দু’পক্ষের।’’

লাদাখে ভারতের তরফে সেনা বাড়ানো হচ্ছে বলে সম্প্রতি একাধিক সংবাদমাধ্যমে উঠে এসেছে। সেই প্রসঙ্গ টেনে হুয়া চুনইং বলেন, ‘‘সীমান্তে সেনা বাড়ানো হচ্ছে বলে বেশ কিছু দিন ধরেই ভারতীয় সংবাদমাধ্যমগুলিতে দেখানো হচ্ছে। আমার মনে হয়, দু’দেশের নাগরিকরা শান্তিপূর্ণ জীবন কাটাতে চান। তাই সংবাদমাধ্যমে প্রকাশিত ওই সব রিপোর্ট সাধারণ মানুষের ইচ্ছের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

চিনা বাহিনীর অনুপ্রবেশ ঘিরে বছরের গোড়ার দিকে লাদাখের পরিস্থিতি তেতে ওঠে। জুনের মাঝামাঝি সময়ে গালওয়ান উপত্যকায় ভারতীয় জওয়ানদের সঙ্গে রক্তক্ষয়ী সঙ্ঘর্ষ বাধে তাদের। তাতে ২০ জন ভারতীয় জওয়ান প্রাণ হারান। হতাহতের ঘটনা ঘটে চিনের তরফেও। যদিও তাদের তরফে ঠিক কত জন প্রাণ হারিয়েছেন, তা আজও গোপন রেখেছে চিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com