সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

কক্সবাজার উখিয়া ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা আটক

  • আপডেট সময় মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০, ৪.৫৭ পিএম
  • ৬৬১ বার পড়া হয়েছে

কক্সবাজার জেলার উখিয়া থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) বালুখালী বিওপি’র সদস্যরা সোমবার রাত ৯টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ রহমতের বিল এলাকায় জৈনক কামাল মিয়ার বাড়ির উঠানের মাটির নীচ থেকে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ সময় দেশীয় ২টি রামদা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য এক কোটি পঞ্চাশ লাখ টাকা।
আটককৃতের নাম মো. জামাল উদ্দিন (২২)।
বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
এতে বলা হয়, সোমবার রাত ৯ টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) বালুখালী বিওপি’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউপি’র দক্ষিণ রহমতের বিল এলাকায় মো. কামাল মিয়ার বাড়িতে পাচারের উদ্দেশ্যে বার্মিজ ইয়াবা রয়েছে। এ সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপি’র একটি চৌকস টহলদল রহমতের বিল এলাকায় কামালের বাড়ি তল্লাশি করে তার ছোট ভাই মো জামাল উদ্দিনকে আটক করে। জামাল উদ্দিনের দেয়া তথ্য ও দেখানো মতে তাদের বাড়ির উঠানের মাটির নীচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
জামাল উদ্দিন একই উপজেলার দক্ষিণ রহমতের বিল গ্রামের কলি মোল্লার পুত্র।
আটককৃত ইয়াবা ও মালামালসহ আসামিকে উখিয়া থানায় সোপর্দ করে একটি মামলা করা হয়েছে। এ মামলায় কামাল উদ্দিনসহ আরও ৪ জনকে আসামি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com